মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর বিরুদ্ধে কথিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তারা কর্মসূচিতে অংশ নিয়ে ইউএনও’র প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও’র বিরুদ্ধে সম্প্রতি যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপচেষ্টা। একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তারা দাবি করেন। বক্তারা অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা দায়িত্বশীল কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬