ইউসুফ হোসেন জেলা প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড আশিকুর রহমানকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসে এই সংবর্ধনা দেওয়া হয়। নলডাঙ্গায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী সিনিয়র সচিব পদে পদায়ন করেন। তার পদোন্নতিতে উপজেলা প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সানশাইন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬