এম এ রশীদ, বিশেষ প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার সূত্রমতে সিলেট জেলার অপরাধ দমন,অবৈধ মাদক উদ্ধার,আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় মোঃ ওমর ফারুক ,অফিসার ইনচার্জ,(ওসি) বিয়ানীবাজার থানার দিক নির্দেশনায়
বুধবার (১ জুলাই) লাউতা ইউনিয়নের পশ্চিম গাংপার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার টিকর পাড়া এলাকার মৃত তৈয়ব আলীর পুত্র:দিলাল (৫০), বড়লেখার শিলকুড়া এলাকার দিরেন্দ্র বিশ্বাসের পুত্র রবেন্দ্র বিশ্বাস (৩৫),
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি দুইজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে মাদক দ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬,০০০ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বুধবার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ কোটে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬