স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মরনাশৌচ ধারণ ও এর পালন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা মতপার্থক্য ও নানামুখী বিভ্রান্তি শাস্ত্রীয়ভাবে নিরসনের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে এক ব্যতিক্রমী ও বৃহৎ ধর্মসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিরাই উপজেলা শাখার উদ্যোগে আগামীকাল ৩রা জুলাই শুক্রবার সকাল ১১টা থেকে এই সভা অনুষ্ঠিত হবে।
উপজেলার জারলিয়া গ্রামের রতিকান্ত দাসের বাড়িতে এই শাস্ত্রীয় সভার আয়োজন চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে জারলিয়া গ্রামবাসী সার্বিক তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মীয় রীতিনীতিতে মরনাশৌচ পালনের সময়সীমা এবং এর সঠিক নিয়মাবলী নিয়ে বিভিন্ন এলাকায় ও সামাজিক স্তরে সূক্ষ্ম কিছু মতপার্থক্য তৈরি হয়।
এই বিভ্রান্তি দূর করে সমাজবদ্ধ মানুষের জন্য একটি স্থায়ী, গ্রহণযোগ্য ও সর্বজনীন সমাধানের পথ খুঁজতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশবরেণ্য শীর্ষস্থানীয় পণ্ডিত, চতুষ্পাঠীর অধ্যাপক এবং শাস্ত্রবিদগণ অংশ নেবেন। তারা শাস্ত্রীয় প্রামাণিক ব্যাখ্যা ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে উদ্ভূত সংকটের স্থায়ী সমাধানকল্পে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করবেন।
এই বিষয়ে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিরাই উপজেলা শাখার সভাপতি শ্রী মনোরঞ্জন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক সঞ্জিত কান্তি চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, "ধর্মীয় বিভ্রান্তি দূর করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব। আমরা সব সম্মানিত সুধী ও ধর্মপ্রাণ অনুসারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মহতী সভাকে সফল করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।" সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় এই সমস্যার একটি স্থায়ী ও মঙ্গলকর সমাধান আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬