এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন এবং স্বাস্থ্যসেবার বিষয়ে তাদের মতামত শোনেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেবার মান বজায় রাখতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬