ঠাকুর প্রসাদ রায়, সাভার (ঢাকা) প্রতিনিধি:
স্থানীয় পর্যায়ে বিচার সেবা আরও কার্যকর ও জনগণের জন্য সহজলভ্য করতে সাভার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, ঢাকা বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোছা. সেলিনা বানু। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তিনি ধামসোনা, পাথালিয়া ও বনগাঁও ইউনিয়ন পরিষদে গিয়ে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় তিনি মামলা নিষ্পত্তির অগ্রগতি, রেজিস্টার সংরক্ষণ, দাপ্তরিক নথি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সেবার মান যাচাই করেন। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত থেকে পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
ধামসোনা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর রুমি বেগম। পাথালিয়া ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আশিক উদ্দিন। এ সময় পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম উপস্থিত থেকে পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করেন।
বনগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম উপস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ করিম এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জানুফা আক্তার। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আইসিটি কর্মকর্তা ফাতেমা-তুজ-জান্নাত, বনগাঁও ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সাঈফা খানম লিজা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. রিয়াদ খান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এর ঢাকা জেলার সাভার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায় এবং আছমা উল হোসনা পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপপরিচালক (উপসচিব) মোছা. সেলিনা বানু বলেন, গ্রাম আদালতকে স্থানীয় জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬