নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার বিষা ইউনিয়নে একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বসত বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চুরির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পৌছাতা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (২৯)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরিকৃত প্রায় ৮০ কেজি চাল এবং বসতবাড়িতে ব্যবহৃত বিভিন্ন হাড়ি-পাতিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আত্রাই থানায় মামলা নং-৫, তারিখ ৩ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৮০/৪৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬