জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়ায় পুকুরের পানিতে ডুবে শনিবার দুপুরে ফারুক আকন্দ(১৮) নামে এক শারিরীক প্রতিবন্ধী যুবক মারাগেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের হামিদুল ইসলামের শারীরিক প্রতিবন্ধী যুবক ফারুক আকন্দ সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন আরো জানান ওই যুবক মৃগী রোগেও আক্রান্ত ছিলেন।
পরে তার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন পানিতে ডুবে যুবকের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬