আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
বিদ্রোহ, সাম্য, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্তমান সরকার ঘোষিত বছরব্যাপী "নজরুল বর্ষ"-২০২৬-২৭ খ্রি. এর উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায়-সিরাজগঞ্জ জেলার কামারখন্দে উপজেলা পর্যায়ে তিন দিন ব্যাপী (২-৪ জুলাই) "নজরুল বর্ষ" পালন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে, শনিবার (৪ জুলাই-২০২৬ খ্রি.) কামারখন্দ উপজেলা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ মিশু আক্তার, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাতে রাব্বী প্রমুখ। কামারখন্দ উপজেলা পর্যায়ে তিনদিনব্যাপী "নজরুল বর্ষ" অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে, উপজেলার ভদ্রঘাটে অবস্থিত-"ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়" নবম শ্রেণির শিক্ষার্থী সুপ্রিয়া সাহা "নজরুল বর্ষ" উপলক্ষে উপজেলা পর্যায়ে নৃত্যে প্রথম স্থান অর্জন করেছে। গতবছর জেলা পর্যায়ে দুই ইভেন্টে প্রতিযোগিতা করেছিলো।
জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা কয়েকটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে। কয়েকবার অত্র বিদ্যালয়ের কিছু প্রতিযোগীর দেয়াল পত্রিকা, গান এবং নৃত্যে বিভাগীয় পর্যায়ে যাওয়ার সুযোগ হয়েছিলো। গ্রামীন পরিবেশে বেড়ে উঠা এমন মেধাবী শিক্ষার্থীরা যদি, নাটক, কবিতা আবৃত্তি, গান বা নৃত্যের শিক্ষক দ্বারা নিয়মিত শেখার সুযোগ পেতো তাহলে আরো ভালো কিছু উপহার দিতে পারতো। বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কমিটির পক্ষ থেকে সুপ্রিয়া সাহাসহ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬