এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া পুলিশ সুপারের দিকনির্দেশনায় আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে, রবিবার (৫ জুলাই) এসআই (নিঃ) এবিএম আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ১০৫ গ্রাম গাঁজাসহ আসামী শ্রী গোপাল চন্দ্র মহন্ত পিতা-শ্রী কালাচাঁদ মহন্ত, সাং-কাঞ্চনপুর, থানা- আদমদীঘি, জেলা-বগুড়াকে গ্রেফতার করে এজাহার দায়ের করে আদমদীঘি থানার মামলা নং-০৪, তারিখ-০৪/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-৩৬ (১) স্মারনীর ১৯ (ক) ২০১৮ সালের মাদক্রদ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা রুজু করা হয় এবং পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে সিআর দুইটি সাজা-W/A মূলে আসামী মো. তৌফিকুর রহমান সাগর, পিতা মো. আমজাদ হোসেন, সান্তাহার (ঈদগাহ মাঠের পরে), উপজেলা/থানা- আদমদীঘি, জেলা-বগুড়া ও নরমাল CR-W/A মূলে মোঃ সুমন সরদার, পিতা-মোঃ বাহার আলী সরদার, মাতা- মোছাঃ নাছিমা বিবি, সাং-দূর্গাপুর, পোঃ-ছাতিয়ানগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াসহ সর্বমোট গ্রেফতারকৃত ৪ জন আসামী আদমদিঘী থানা পুলিশ গ্রেফতার করেন। এ বিষয়ে আদমদিঘী থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুজ্জামান মিয়া বলেন, অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত আসামিদেরকে সোপর্দ্দ করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬