পারভেজ হাসান, মৌলভীবাজার জেলা প্রতিনিধি-
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে (৫ জুলাই) ২০২৬, রবিবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরিচালনা করে কুলাউড়ার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। এতে সহয়োগিতা সততা সমাজ কল্যাণ সংস্থা ও আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা। ক্যাম্পে সর্বমোট ২০৭ জন রোগীকে সেবা প্রদান করা হয়। তার মধ্যে ছানি অপারেশনের জন্য ৪৫ জন চিহ্নিত হয় এবং ফ্রীতে ৬৫ জনকে চশমা দেওয়া হয়। প্রথম ধাপে ২০ জনকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়।
সাইটুলা এলাকার সেবা নিতে আসা রোগীরা জানান এই সর্বপ্রথম আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি ও চশমা পেয়েছি। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ছানিপরা রোগীরা জানান শেষ বয়সে এসে কিছুই না দেখার আক্ষেপ, অল্প টাকার জন্য ছানি অপারেশন করতে না পেরে এখন পুরো পৃথিবী অন্ধকার। এই কাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করে আলো দেখার আশায় আমরা এসেছি।
সামাজিক ব্যক্তিত্ব, কবি, গীতিকার এবং সাংবাদিক পারভেজ হাসান বলেন-সাইটুলা গ্রামে এই সর্ব প্রথম কোন ধরনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এর আগে কখনো এই ধরনের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়নি। যা আমাদের জন্য এক পরম পাওয়া। ধন্যবাদ জানাই সততা সমাজকল্যাণ সংস্থা'কে তাদের মাধ্যমে এ রকম একটা সুযোগ পেয়েছি। আরও ধন্যবাদ জানাই কুলাউড়া ইস্পাহানি হাসপাতাল কর্তৃপক্ষকে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সততা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এডমিন মোঃ ছায়েদ আলী, মোঃ রমজান আলী, ইয়াসিন, করিম, আব্দুল এবং আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থার পলাশ মিয়া, রোমন মিয়া, জুয়েল মিয়া, দুরুদ মিয়া, মোবারক মিয়া, সুমন মিয়া, বাপ্পি, রকি আহমেদ, রাকিব আলী, আলী হোসেন, রাজ কুমার গোয়ালা, ইসমাইল, সুয়েব ও আজমান প্রমুখ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬