পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ১ শ ১ জন ব্যক্তির মাঝে ৩৫ লক্ষ ৩০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো.খালিদ সাইফুল্লাহ, প্রাণি সম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, মৎস্য অফিসার রুজিনা পারভীন, প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬