এনামুল হক:
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা, র্যালি, পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিবসটিপর প্রতিপাদ্য ছিলো “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।” সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এই দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করেন।
এরপর কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেণ কাজিপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইন চার্জ এসএম মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম ও সফল সমবায়ী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
এরপর প্রধান অতিথি তিনজন সফল খামারীর হাতে সম্মাননা তুলে দেন এব ঋণের চেক বিতরণ করেন। পরে অতিথিগণ উপজেলা চত্ত্বরে একটি গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সুফলভোগী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬