মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর মাদক বিরোধী অভিযানে দুজন কে করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর ৯জুলাই বৃহস্পতিবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ১/ আব্দুল গফুর (৫০), পিতা- মৃত আব্দুর শুকুর, মাতা- মৃত সুফিয়া খাতুন, সাং-সিপাহীরপাড়া (সিপাহীর বাজার সংলগ্ন), ওয়ার্ড নং-০৫, ইউপি ০৬ নং বড় মহেশখালী, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজার। ২/ শাকের উল্লাহ ওরফে শাকের (২৬), পিতা- মোঃ আব্দুল জব্বার, মাতা- মোছাঃ হাসিনা বেগম, সাং- বড়খোলা (আব্দুল জব্বারের বাড়ী), ওয়ার্ড নং-০৪, ইউপি ০৯ নং ছোট মহেশখালী, থানা- মহেশখালী, জেলা- কক্সবাজারকে ৫,১১৫(পাঁচ হাজার একশত পনের) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অতঃপর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬