এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার বাগজানা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার রায়পুর গ্রামের বদিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর ট্রেন বাগজানা স্টেশন অতিক্রম করার সময় আশরাফুল প্ল্যাটফর্মের মাঝখানে ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার আগে আশরাফুল তার সাইকেলটি পাশে রেখে স্টেশনের উপর বসে মোবাইলে কথা বলছিল এবং কিছু লিখছিল।
আত্মহত্যার কিছুক্ষণ আগে আশরাফুল তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “হায়রে নারী তোমার জন্য এতকিছু করলাম শেষে তুমি আমায় ভুল বুঝলে!তুমি ভালো থেকো আমি চলে গেলাম, আমার কলিজার টুকরা আয়ানকে সাথে না নিলে রেখে যেও।” রেখে যাওয়া গরু বিক্রি করে যেন পাওনাদারদের ঋণ পরিশোধ করা হয় পরিবারের কাছে সে অনুরোধ করে। পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে আশরাফুলের বনিবনা হচ্ছিল না। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম আয়ান। ছেলেকে আশরাফুল খুব আদর করতেন বলে জানান স্বজনরা।
পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, দূর্ঘটনার বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬