এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়ার আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম ইউনিয়নের চেচুয়া গ্রামের পিতা মো. জাহাঙ্গীর আলমের মেয়ে মোছা. সুরভী আক্তার (২১) মাসের বয়সের মেয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। (১০ জুলাই শুক্রবার) দুপুর ১২ টা দিকে মোছা. সুরভী আক্তার বাড়ীর পার্শ্বে পুকুর পাড়ে খেলা করার সময় পা পিছলে পুকুরে পড়ে যায়। সুরভীর পিতা, মাতা অনেক খোঁজা খুজির পর পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজন আদমদীঘি থানা পুলিশকে সংবাদ দিলে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মৃত সুরভী আক্তারের আত্মীয় স্বজনদের কোন অভিযোগ না থাকায়, বিনা ময়না তদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬