আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেন। এ সময় তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।
ত্রাণ বিতরণকালে সরওয়ার জামাল নিজাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আনোয়ারা ও কর্ণফুলীর কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ চৌধুরী সনি, আকতার নবী চৌধুরী, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, উপজেলা বিএনপি নেতা আবদুল হক, সাবেক সদস্য আহমদ ছফা, নুরুল হুদা সওদাগর, নুরুল আলম ভুট্টু, চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম, দক্ষিণ জেলা যুবদল নেতা আবদুল মাবুদ, নাছির, অ্যাডভোকেট শাকিল, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬