নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
গাউছুল আজম শাহসূফি মাওলানা হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক:) এর প্রধান খলিফা কুতুবুল আকতাব শাহসূফী হযরত মাওলানা শেখ অছিউর রহমান রহমান ফারুকী আল মাইজভান্ডারী (ক:)'র আগামী মহান ১২ ভাদ্র, ২৭ আগষ্ট পবিত্র বেছাল শরীফ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও ফাতেহা শরীফ গত ১০ জুলাই শুক্রবার বাদে এশা হতে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ দরবার শরীফের খায়রুল বশর মঞ্জিলে শাহজাদা শেখ মোহাম্মদ এমদাদুল বদরুল উলা ফারুকী (রহ:) প্রকাশ সাজু বাবা 'র পক্ষে শাহজাদা শেখ মোহাম্মদ ফারুক মিয়া ফারুকীর সভাতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাহজাদা শেখ মোহাম্মদ নুরুল হুদা আকিব। কমিটির কর্মকর্তা মোহাম্মদ মামুন'র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ মোবারক, মোহাম্মদ ইসলাইল প্রমুখ। প্রস্তুতি সভা শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মনছুর। উক্ত সভায় দরবারের আশেক- ভক্ত, কমিটির কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬