জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়ায় মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে নাতি মোস্তাসিন ইসলাম (৩) পানিতে ডুবে মারা গেছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাতকানিয়া কলোনী গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের পুত্র মোস্তাকিন ইসলাম (৩) মায়ের সাথে নানাার বাড়ি কাউনিয়ার হলদীবাড়ি চওড়াটারী গ্রামের নওশাদ আলীর বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে বাড়ির লোকজনের অজান্তে বাড়ির পাশে দোলা জমির পানিতে ডুবে মোস্তাকিন ইসলাম মারা যায়। পরে খোঁজ খুঁজির এক পর্যায়ে দোলা জমির পানিতে তার লাশ ভাসতে দেখে দুপুরে উদ্ধার করা হয়েছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিয়াব উদ্দিন মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬