জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ-পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ আর মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মেজবাহুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন মৌসুমে বন্যা, অতিবৃষ্টি, নদী ভাঙন, কালবৈশাখীসহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, পর্যাপ্ত শুকনো খাবার ও ত্রাণসামগ্রী মজুত, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, গবাদিপশু রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে দুর্যোগকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬