এনামুল হক: সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেলে কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক।

সভায় দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিৎ কুমার নন্দী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় অফিসার খালেদুজ্জামান, এমপির প্রতিনিধি ওয়াহীদুজ্জামান, সাংবাদিক ও সহকারি অধ্যাপক আব্দুল জলিল বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বছরব্যাপী অনন্য অবদান রাখায় বিভিন্ন বিভাগের নির্বাচিত ৮ জনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬