ফয়সাল, স্টাফ রিপোর্টার-
তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে আগামী গড়ি-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব, সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার গৌরব সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট থানার ওসি তদন্ত আব্দুস শুকুর, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, প্যানেল চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পুরষ্কার স্বরুপ কর্মরত ৬ জনকে শ্রেষ্ঠত্বের স্মারক প্রদান করা হয়। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬