সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
রবিবার (১২ জুলাই) ২০২৬ ইং বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের অতিবৃষ্টিজনিত প্লাবনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত জনগণের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের প্রত্যেককে ১০ (দশ) কেজি করে চাল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা ও সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে আগামীকাল পুনরায় ফারুয়া ইউনিয়নের আরও ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ (দশ) কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানা যায়। এসময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি। বন্যার সবস্থা কিছুটা উন্নতি হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬