নিথর দেহ
তাছলিমা আক্তার মুক্তা
প্রাণ পাখিটা উড়ে গেলে
শূন্য হবে নিথর দেহ,
নাম ধরে ডাকবে না আর
খবর নেবে না কেহ!
আজ মরলে কাল দুদিন হবে
কবর হবে ঠিকানা,
কবর দেশের কি সম্বল আছে
একটু ভেবে দেখনা!
তুমি পৃথিবীতে থাকতে পরে
করিয়ো ভালো কাজ,
যেই কাজের বিনিময়ে মানুষ
তোমায় বানাবে তাজ।
সম্পদের লোভ লালসায় তুমি
আর থেকো না পরে,
যতো আছে লেনাদেনা অন্যে
মিটাও সকলের তরে।
সময় হয়তো আর পাবে না
ভাবছো অনেক বাকি,
ভুল ধারণায় আর কতকাল
কবর বলছে ডাকি।
মিথ্যা তোষামোদ বাদ দিয়ে
কবরের কাজে মন দাও,
কার দুয়ারে আজরাইল কখন
নিয়ে আসবে মৃত্যুর নাও।
জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬