মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার সমসপাড়া হাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত এ মোবাইল কোর্টে জব্দকৃত রিংজাল প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জাল ব্যবহার রোধ এবং মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬