মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে গাছের গুড়ির নিচে চাপা পড়ে নিহত লক্ষী বিলাশ চাকমা কে নগদ ৫০ হাজার টাকা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার ১৪ জুলাই সকালে জামায়াত ইসলামী বাঘাইছড়ি শাখার উদ্যোগে উপজেলা পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় গত ৭ জুলাই পাহাড় ধসে গাছের গুড়ির নিচে চাপা পড়ে লক্ষী বিলাশ চাকমা নিহত পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে, এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারকে ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান করেন।
এ সময় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
বিশেষ অতিথি জেলা সূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ রহমতুল্লাহ, জেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবসার হোসেন, উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, বার বার বাঘাইছড়িতে বন্যা হওয়ার কারণ পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন হতে না পারা, তাই প্রশাসনের প্রতি উধার্ত আহ্বান যতো দ্রুত সম্ভব উদ্যোগ নিয়ে কাচালং নদী ড্রেজারের মাধ্যে খনন করার জন্য। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬