বিশেষ প্রতিনিধি-
জুলাই মাসে টানা কয়েক দিনের অবিরাম বর্ষণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার বিস্তীর্ণ কৃষি জমি আংশিক/পুরো জমি এখন পানিতে নিমজ্জিত। যে মাঠ কয়েকদিন আগেও সবুজ ফসলের সমারোহে ভরে ছিল, আজ সেখানে চোখে পড়ছে শুধু থৈ থৈ পানি। ফলে কৃষকদের মাসের পর মাসের কঠোর পরিশ্রম, সময় ও বিনিয়োগ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)-এর কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
তিনি মাঠের আইলে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি বলেন, “কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত উৎপাদনমুখী কর্মকাণ্ডে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)-এর কেন্দ্রীয় কমিটি ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে উন্নত জাতের সবজি বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে কৃষকরা দ্রুত আবাদ শুরু করতে পারবেন এবং তাদের আর্থিক ক্ষতি অনেকাংশে কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি জাতীয় প্রয়োজন। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং পেশাজীবীদেরও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬