আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানকালে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। সোমবার (১৩ জুলাই-২০২৬ খ্রি.) ঘটনার সময়ঃ সন্ধ্যা রাত ৬:২০ হতে ১৯ ঘটিকা পর্যন্ত অভিযানে-রায়গঞ্জ উপজেলার দাতিয়াদিগর গ্রামস্থ হামিফ ফুড ভিলেজ হোটেলের সামনে (পশ্চিম পার্শ্বে) ঢাকা-রংপুর মহাসড়কের যাত্রীবাহী এক বাস গাড়ীতে যাত্রীবেসে অভিনব কায়দায় খেলনা গাড়ীর টায়ারে ভিতরে লুকানো রাখা ১২'হাজার পিচ ইয়াবা নিয়ে-কক্সবাজার টেকনাফের মাদক কারবারি রবিউল আলম নামে (৩০) কে আটক করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাহবুবর রহমান (পরিদর্শক) (খ-সার্কেল) বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জ কর্তৃক পরিচালিত উক্ত অভিযানটি খ-সার্কেলঃ সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম'র সার্বিক তত্ত্বাবধানে করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ মো. নজরুল ইসলাম বলেন, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত ভাবে পরিচালিত করা হচ্ছে। মাদক কারবারি ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।স্থানীয় সচেতন মহল মাদক বিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযানের জন্য সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে বিপথগামী ছাত্র সমাজ, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬