এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ সফল করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি টেকসই সবুজায়ন নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বৃক্ষরোপণ কর্মসূচিকে জনসম্পৃক্ত আন্দোলনে পরিণত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬