এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়ার জেলার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই স'মিল পরিচালনার দায়ে তিন স'মিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আদমদীঘি ব্রিজের পশ্চিম পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম এসব স'মিলে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে-মেসার্স রাহিম স'মিলের মালিক হামিদুল ইসলামকে (৪৮) ১০ হাজার টাকা, মেসার্স কারিমা স'মিলের মালিক রাশিদুল ইসলামকে (৩৪) ১০ হাজার টাকা এবং মেসার্স নাহিদ স'মিলের মালিক দুলাল হোসেনকে (৬৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার কালাইকুড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সোহেলকে (৪২) পাঁচশত টাকা জরিমানা করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬