সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-
রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে রাজশাহীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিভিন্ন গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের একাংশের কর্মবিরতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধের জেরে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখায় রাজশাহী থেকে দেশের কোনো রুটেই বাস ছাড়ছে না।
এদিকে, ঢাকার গাবতলী ও মহাখালীসহ বিভিন্ন বাস টার্মিনালেও রাজশাহীগামী ও রাজশাহী থেকে ছেড়ে আসা বাস বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে দীর্ঘ সময় ধরে বাসের অপেক্ষায় থাকলেও কোনো পরিবহন না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন কাউন্টারে যাত্রীদের ভিড় ও ক্ষোভের চিত্র দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শ্রমিক ইউনিয়ন-সংক্রান্ত বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬