এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
জনসেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পিরোজপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের অভিযোগ, সমস্যা ও আবেদন শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (১৫ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে গণশুনানি গ্রহণ করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা ভূমি, সামাজিক নিরাপত্তা, প্রশাসনিক সেবা, ব্যক্তিগত ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও অভিযোগ জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
জেলা প্রশাসক আবু সাঈদ প্রতিটি অভিযোগ ও আবেদন মনোযোগসহকারে শুনে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলোর সমাধান করেন। পাশাপাশি, অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনবান্ধব, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে এ গণশুনানির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।
গণশুনানিতে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সেবাপ্রার্থীদের অভিযোগ নিষ্পত্তিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬