আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস-২০২৬খ্রি. পালন করা হয়। জেলা প্রশাসন, সিরাজগঞ্জের উদ্যোগে-
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনের শুরুতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে- সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম-এঁর সভাপতিত্বে স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্মরণ আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তাঁদের আদর্শ ধারণ ও বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির প্রেরণা—তাঁদের স্মৃতি ও আদর্শ চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬