এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা একটি গণতান্ত্রিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার সমন্বয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্নকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, পিরোজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, তথ্য যাচাই, নৈতিক সাংবাদিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬