মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগাঁর বদলগাছি উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের বাসিন্দা শাহিনের মেয়ে ও তাঁর জামাই। তাৎক্ষণিক ভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্বামী-স্ত্রী বাড়ির পাশের একটি খাড়িতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্বামী গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাঁকে বাঁচাতে স্ত্রী পানিতে ঝাঁপ দেন। তবে দু'জনের কেউই সাঁতার জানতেন না। ফলে পানির গভীরতা ও স্রোতের কারণে দুজনই পানিতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ সময় তাঁদের বাড়িতে ফিরে না আসায় স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে খাড়িতে খোঁজাখুঁজি শুরু করলে দীর্ঘ অনুসন্ধানের পর দুজনকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, একটি দুর্ঘটনা মুহূর্তেই দুটি প্রাণ কেড়ে নিয়েছে, যা অত্যন্ত হৃদয় বিদারক। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬