আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জে অনুমোদন বিহীন ও লাইসেন্স বিহীন নামসর্বস্ব গো-খাদ্য উৎপাদন কারখানা পরিচালনার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার বারাকান্দি এবং কাশিয়াহাটা বাজার সংলগ্ন ২টি পশু খাদ্য তৈরি কারখানা-কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে ৩০ হাজার টাকা এবং ৪'হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উক্ত অভিযানকালে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স না থাকা এবং বিধিবহির্ভূত ভাবে গো-খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। জনস্বাস্থ্য, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং নিরাপদ পশুখাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে সকলকে আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬