এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ১৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পশারীবুনিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে মো. ইমরান বেপারী (২৮) নামে ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান বেপারী উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. আলী আকবর বেপারীর ছেলে।
ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬