মনজু হোসেন,স্টাফ রিপোর্টার-
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার এবং চরিত্র হননের অভিযোগ তুলে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাহেমীন মারিয়া এলিন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে একজন প্রতিমন্ত্রীর সঙ্গে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচার তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি অভিযোগ করেন। লিখিত বক্তব্যে রাহেমীন মারিয়া এলিন বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার সম্মানহানির চেষ্টা করছে। তিনি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনটি পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬