আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় যান চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি’র নির্দেশে তার প্রতিনিধি দল। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার নিহত পলি দত্ত (৩০) ও ইফা শীল (৪০)-এর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। নিহত পলি দত্ত দুই সন্তানের জননী এবং তাঁর স্বামী কাজল দত্ত। অপরদিকে ইফা শীল একই এলাকার বাসিন্দা ও শিমুল শীলের স্ত্রী। প্রতিনিধি দলের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এমপি সরওয়ার জামাল নিজামের একান্ত সচিব আকতারুন্নবী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিল করিম চৌধুরী জাকারিয়া (জকু), আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলার সদস্য সচিব রাহুল ধরসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, চাতরী চৌমুহনী টানেল মোড় এলাকায় ঘনঘন দুর্ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। উল্লেখ্য, গতকাল সংঘটিত ওই সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হন, যা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। জে/এ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬