আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন ইসলামপুর পূর্বপাড়ায় প্রয়াত কোবাদ আলী সরকার স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট ৬ষ্ঠ আসর ফাইনাল খেলা-২০২৬ খ্রি. এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩১জুলাই) বিকেলে ইসলামপুর পূর্ব পাড়ায় ধানসিঁড়ি মাঠে উক্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক এস.এম. রেজাউর রহমান ফিরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু এবং প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ। উক্ত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফুটবলপ্রেমী বিপুলসংখ্যক দর্শকেরা খেলা উপভোগ করেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬