এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দিয়েছে আদমদীঘি দলিল লেখক সমিতি। (৩ আগস্ট সোমবার ) বেলা ১২টায় আদমদীঘি দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ, (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, ছাতিয়ানগ্রাম সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, আনোয়ার হোসাইন এবং বিএনপি নেতা মেহেদী হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ সমিতির অন্যান্য সদস্যরা এবং সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন দলিল লেখক আতোয়ার হোসেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬