জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়ায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়াম হল রুমে বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এ আর আল মামুন, থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিয়াব উদ্দিন, উপজেলা জামাতের আমির আব্দুস সালাম সরকার, এনসিপি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কাউনিয়া কলেজের উপাধাক্ষ্য একে এম জুনায়েদ, উপজেলা কৃষকদলের সভাপতি ফেরদৌস হাসান জনি, কলেজ ছাত্র দলের সভাপতি আলেপ নুর প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬