ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশীদ।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম ও শিক্ষার্থীদের মধ্যে গণআন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান আলী, আবুল কালাম আজাদ, ফাহিমা সুলতানা, এস এম গোলাম ওহাব, শফিকুল ইসলাম, বিএম আশরাফুল ইসলাম, শঙ্কর কুমার ঘোষ, হাফিজুর রহমান ও উজ্জ্বল কুমার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬