জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রংপুরের কাউনিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউনিয়া উপজেলা আমির মো. আব্দুস সালাম সরকার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, জামায়াতের উপজেলা সেক্রেটারি মো. ফজলুর রহমান ফারুক, ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার প্রচার সম্পাদক মো. মুক্তারুল ইসলাম, জামায়াতে ইসলামীর ৫ নম্বর বালাপাড়া ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহিম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী সাহেব আলী, উপজেলা সদস্য জুয়েল রানা, বালাপাড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান, হারাগাছ ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, কুর্শা ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সুবাহান মিয়া, টেপামধুপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল খালেক, সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান, নাজমুল হাসান নান্নু এবং জাতীয় যুবশক্তি কাউনিয়া উপজেলার মোসলেম উদ্দিনসহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বিগত সরকারের শাসনামলে সংঘটিত বিভিন্ন জুলুম-নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। তারা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬