নাগরিকদের অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ জেলা প্রশাসকের
এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনতে জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রত্যাশী মানুষের কথা মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিরোধ, নামজারি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পারিবারিক বিরোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আবেদন ও অভিযোগ উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আইনানুগ ও দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয় এবং অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, নাগরিকদের ভোগান্তি কমানো এবং অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বুধবার নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হলেও গতকাল সরকারি ছুটি থাকায় এ সপ্তাহে বৃহস্পতিবার এ কার্যক্রম আয়োজন করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬