সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম (প্রকল্প শিকড়) শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়নে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগর জুড়ে ২.৫ লাখ গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকরি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে। আগামী ২ বছরের মধ্যে রাজশাহী মহানগরীর আরো সবুজ হয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবো।
রাসিক প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে অনেক দফা বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করতে যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করেছেন।
এ সময় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬