রিয়াজুল হক সাগর, র্ংপুর-
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান, প্রখ্যাত সাংবাদিকবৈদেশিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন। সরকার তাঁকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা হয়েছে।
উল্লেখ্য, কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বন্দর এলাকায়। তিনি কাজী পেয়ারার জনক এবং গোবিন্দগঞ্জের আরেক কৃতিসন্তান, দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজা-এর ভাতিজি।
সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী কাজী জেসিন দেশের সুপরিচিত একজন সাংবাদিক, উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি গাজী টিভি, বিবিসি বাংলা, একুশে টেলিভিশনসহ দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা সাংবাদিক মহলে বিশেষভাবে সমাদৃত।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে তাঁর এই নিয়োগ দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তাঁর নেতৃত্বে রাষ্ট্রীয় এ সম্প্রচারমাধ্যম আরও আধুনিক, গতিশীল ও দর্শকবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬