এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের এস এসসি ২০২৫ ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পেট্রা চিত্রাংকন সঙ্গীত, নাটক,কবিতা আবৃত্তি সুন্দর হাতের লেখা কুরআন তেলাওয়াত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ ওই প্রতিষ্ঠানের শিক্ষকগণ। প্রতিষ্ঠানটির নিজস্ব আঙ্গিনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মালেক রনু। মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সহকারি শিক্ষক এফআই মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল মালেক রনু বলেন এই প্রতিষ্ঠানটি সবচেয়ে ভালো ফলাফল করে সাধারণ মানুষের নিকট এখন অতি পরিচিত স্কুলের নাম সোনামুখী পাইলট কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল।
স্কুলে পড়ালেখা এবং সংস্কৃতির পাশাপাশি বিনোদন ব্যবস্থা শিক্ষার্থীদের কে লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়িয়ে দেয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা পারভীন শিলা, সহকারী শিক্ষিকা মুন্নি, লাইজু,রেশমা, ববিতা সরকারি শিক্ষক কারিম, বিদ্যুৎ, তোহা, শ্রী রঞ্জন কুমার,জুয়েল রানা, তৌফিক। পরে ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ/হ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬