মুন্সি ফরহাদ হোসেন
মাদারীপুর জেলা প্রতিনিধি-
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় দারুস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল আনুমানিক ৯ টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের পর মাদ্রাসা ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেন।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং কী ধরনের বস্তু থেকে বিস্ফোরণের সূত্রপাত-তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬