এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ এ ঘটনায় ১ জন নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ আগস্ট ২০২৬) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ভোলাহাট থানা সংলগ্ন যাদুনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ গ্রামের মৃত রুস্তম আলী ছেলে মোঃ মঞ্জুর হোসেন (২৭)'র বসতবাড়ির দক্ষিণ দুয়ারী মাটির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বড় নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১০টি ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে ছিল ভিভো-১১০টি, অপ্পো-৭০টি, রিয়েলমি-৩৬টি, রিডমি- ১০টি, স্যামসাং-২৫টি, ওয়ান প্লাস-৮টি, আইকিউ-৯টি, মটোরোলা-১৫টি, কোকো-৩টি, নারজো-৪টি, পোকো-১০টি এবং অন্যান্য ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা।
এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাঃ জেসমিন খাতুন (২৫), স্বামী- মোঃ মঞ্জুর হোসেন, সাং- জাদুনগর, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চোরাচালান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬